নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৫জানুয়ারি :-
লাগাতার দ্রব্যমূল্যের বৃদ্ধি এবং গ্যাস ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ।বুধবার শিলিগুড়ি কলেজ গেটের সামনে থেকে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা একটি সাইকেল মিছিলের আয়োজন করে।তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ প্রতিদিন বাড়ছে জিনিসপত্রের দাম।পাশাপাশি রান্নার গ্যাস এবং পেট্রোলের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে।এছাড়াও কেন্দ্রের ক্ষমতায় থাকা রাজনৈতিক দল বিজেপি বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের।এই সমস্ত ঘটনার প্রতিবাদে আজকে এই প্রতিবাদ সাইকেল মিছিলের আয়োজন করে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদ।

No comments:
Post a Comment